সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে মাদকসেবীর হাতে মাদকসেবীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে এক মাদকসেবী লাঠি দিয়ে পিটিয়ে আরেক মাদকসেবীকে খুন করেছে।

শনিবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদকসেবীর নাম ময়নাল মিয়া (৩৩)। সে কালিহাতী উপজেলার পলাশতলী এলাকার খালেক মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক রাজুকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।

জানা গেছে, পৌরশহরের শালগ্রামপুর রোড কাঁচাবাজার এলাকার রমজান মিয়ার ছেলে রাজু আহম্মেদ টাকা দিয়ে মাদকদ্রব্য কিনতে পাঠায় ময়নাল মিয়াকে। ময়নাল সে টাকা দিয়ে মাদকদ্রব্য না কিনে নিজেই খরচ করে ফেলে।

এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাজু ক্ষিপ্ত হয়ে ময়নালকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আশে পাশের লোকজন তাকে উদ্ধার কওে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়নাল মারা যায়।

সখিপুর থানার এসআই আয়নুল হক জানান, রাজু ও ময়নাল দু’জনেই মাদকসেবী। মাদক নিয়েই রাজু আহম্মেদ ময়নালকে পিটিয়ে হত্যা করেছে। ঘাতক রাজুকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme