সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে অবৈধ স্হাপনা উচ্ছেদের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ফ্রেব্রুয়ারী) সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা। এ অভিযানে অংশ গ্রহন করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আ: করিম, সহকারি পুলিশ সুপার মো: কামরান হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মো: তারিক কামাল, সেকেন্ড অফিসার জোবাইদুল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এসময় শহরের বিভিন্ন রাস্তার অবৈধ স্হাপনা উচ্ছেদ ও অবৈধ দখলদারদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি প্রতিষ্ঠানকে ২৯২ ধারায় তিন লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বলেন কৃষিমন্ত্রীর নির্দেশনায় মধুপুর কে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme