সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অটোরিক্সা ছিনতাইকালে গণপিটুনিতে নিহত এক

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৭৫৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

হাফিজুর রহমান মধুপুর: মধুপুর উপজেলার দক্ষিণ দিগরবাইদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছিনতাইকারীকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন পুলিশ হেফাজতে।

সোমবার (২৩ মার্চ) রাত আটটা সময় এঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়ি গোপালপুর উপজেলায় ও শাহীন নাম বলে স্থানীয়রা জানিয়েছেন। আশংকাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো ছিনতাইকারী আব্দুল করিম ঘাটাইলের সন্ধানপুর গ্রামের সমেশ আলীর ছেলে।

পুলিশ হেফাজতে থাকা বাবলু মধুপুরের দিগরবাইদ এলাকার বাসিন্দা। ছিনতাইকারীদের হাতে আহত অটোরিকশাচালক ঘাটাইলের পাকুটিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আল আমিন জানান, রাত সাতটার সময় নতুন আত্মীয় বাড়ী বেড়াতে যাবে বলে পাকুটিয়া বাজার থেকে ওই তিনজন তার অটোরিকশা ভাড়া করেন। মধুপুরের দিগরবাইদ দক্ষিণপাড়া ব্রীজ পাড়ে নিয়ে আসার পর চালককে গাড়ি থেকে পিটিয়ে নামিয়ে দেন।

এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকে। এলাকাবাসী তেড়ে আসছে দেখে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। বোরো ক্ষেত ভেঙে দৌড়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তারা।

এতে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। বাকী একজনের অবস্থা গুরুতর ও আরেকজনকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ বাকী দু’জনকে উদ্ধার করে। আব্দুল করিমকে ১০০ শয্যার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় মমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল ইসলাম জানান, এ মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা তদন্ত করছেন। সব তথ্য সংগ্রহ প্রাথমিক তদন্তের পর হতাহতদের পরিচয়সহ মূল ঘটনা জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme