সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নতুন আক্রান্ত ২১।। মৃত ১২

  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ১২১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরো ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দঁড়ালো ১২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় আট, মির্জাপুরে আট, মধুপুরে দুই, সখীপুর, বাসাইল ও কালিহাতীতে একজন করে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ৫৪৯ জন। রোববার (২৮ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নমুনা সংগ্রহের রিপোর্ট ঢাকা পাঠানো হয়। সেগুলোর মধ্যে রোববার নতুন করে ২১ জনের ফলাফল করোনা পজেটিভ আসে।

নতুন করে মির্জাপুরে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে গোড়াই গন্ধ্যাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়াও সখীপুরে বীর মু‌ক্তি‌যোদ্ধা মোজা‌ম্মেল হক ৮ জুন সখীপুর-ব‌হেড়া‌তৈল সড়‌কে মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গুরুত্বর আহত হন। তাকে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

২২ জুন সেখানে তার নমুনা পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার বিষয়টি পজিটিভ আসে। শনিবার (২৭ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে রোববার সখীপুর উপ‌জেলার গোহাইলবা‌ড়ি‌র পা‌রিবা‌রিক কবরস্থা‌নে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে মির্জাপুরের গোড়াই নিউটেক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড এ সিনিয়র প্রোডাক্টশন অফিসার মোঃ দেলোয়ার হোসেন (২৭) দেহে করোনা শনাক্ত হয়েছে। সে সখীপুর উপজেলার কালিদাস পূর্বপাড়া গ্রামের মান্নানের ছেলে।

রোববার (২৮জুন) সকালে ফলাফল পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেনএ নিয়ে সখীপুরে ১৯জন করোনা শনাক্ত হলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme