সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে মহিষের আঘাতে মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৮১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে পাগলা মহিষের শিংয়ের আঘাতে গুরুতর আহত খোয়াজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রামবাসী মহিষটি আটক করে জবাই করার প্রস্তুতি নিলে মালিক ৫০ হাজার টাকা দিয়ে তা ছাড়িয়ে নেন।

সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে তরফপুর ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। নিহত খোঁয়াজ মিয়া উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর পূর্বপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

জানা গেছে, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০) গত ২৫ জুন নাটোর থেকে ১০টি মহিষ কিনে ২৭ জুন বিক্রির জন্য উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতল্যা হাটে তুলেন।

বিক্রি না হওয়া চারটি মহিষ নিয়ে সন্ধায় হেঁটে বাড়ি ফেরার পথে একটি মহিষ ছুটে জঙ্গলে ঢুকে যায়। গত রবিবার (২৮ জুন) রাতে মহিষটির সন্ধান পেলেও কেউ কাছে ভিড়তে পারেনি।

সোমবার (২৯ জুন) সকালে তরফপুর গ্রামের নওশের আলীর ছেলে খোয়াজ মিয়া মহিষটি আটকাতে গেলে মহিষটি শিং দিয়ে তার পেটে ও মুখে আঘাত করে গুরুতর আহত করে।

আহত অবস্থায় প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

এদিকে গ্রামবাসী মহিষটিকে আটক করে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিলে ৫০ টাকা বিনিময়ে মহিষের মালিক নজরুল ইসলাম তা ফিরিয়ে নেন জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme