কালিহাতীতে জেএমবি সদস্য গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে দুর্ধর্ষ এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা(৩৭)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে উপজেলার বল্লা তার নিজ বাড়ি থেকে কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে এস আই মাহাবুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের টিম।

কালিহাতী থানার (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার অন্যতম দুর্ধর্ষ জেএমবি সদস্য ওবায়দা কে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বল্লা পূর্ব পাড়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme