সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল পৌরসভার নিয়োগ প্রক্রিয়া স্থগিত

  • আপডেট : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে ঘাটাইল পৌরসভার নিয়োগ পক্রিয়া স্থগিত করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। আজ বুধবার (২৩ ডিসেম্বর) এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন তিনি।

এর আগে বুধবার গণমাধ্যমে ‘ঘাটাইল পৌরসভার নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করলেন ১২ কাউন্সিলর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নজরে আসে।

গত মঙ্গলবার ঘাটাইল পৌরসভার ১২ কাউন্সিলর, বর্তমান মেয়র শহিদুজ্জামান খানের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ এনে জেলা প্রশাসকের নিকট আবেদন করেন।

লিখিত অভিযোগে জানা যায়, প্রয়োজন না থাকা সত্বেও মেয়র পৌরসভায় একজন সহকারি লাইসেন্স পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া গ্রহন করেন। বিষয়টি পৌর পরিষদের কোন কাউন্সিলর অবহিত নন। মেয়র অর্থ বাণিজ্যের লোভে তার নিকট আত্মীয় মো. রাসেল মিয়াকে নিয়োগ প্রদানে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ওই কাউন্সিলররা আরো উল্লেখ করেন যে, করোনা কারণে বর্তমানে ঘাটাইল পৌরসভার রাজস্ব আয় কমে গেছে। নতুন জনবল নিয়োগ করলে আর্থিক সংকট সৃষ্টি হবে। মেয়র শহীদুজ্জামান খান নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে পৌর পরিষদ কিংবা কাউন্সিরদের অবগত করেননি।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘১২ জন কাউন্সিলরের লিখিত আবেদন পাওয়ার পর চিঠির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme