সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভবিপ্রবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহবায়ক নিশান ও সদস্য সচিব শহিদুল

  • আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ (বঙ্গবন্ধু’র জীবন দর্শন ভিত্তিক সংস্কৃতি চর্চা কেন্দ্র)- এ সরদার আতিকুর রহমান (নিশান) কে আহবায়ক ও মোহাম্মদ শহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী ও দপ্তর সম্পাদক মোঃ শামছুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন- যুগ্ম আহবায়ক শফিক উদ্দিন আহমেদ, পরিমল বসু মজুমদার, মোহাম্মদ আত্তাহাবুল বারী, শাহরিয়ার জামান ও মোহাম্মদ সাদিকুল হক এবং সদস্য ডা. তাহমিনা ইয়াসমিন (তান্নী), মোহাম্মদ ফারুক হোসেন, বিন্দু রানী পাল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ আবদুর রশিদ, মোহাম্মদ ইসহাক মিয়া গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ও মিতু আক্তার।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহবায়ক সরদার আতিকুর রহমান (নিশান) বলেন, জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গবেষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, দেশজ সংস্কৃতি চর্চা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের মুল উদ্দেশ্য। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে এই কর্মকান্ড গুলো চালিয়ে যেতে চাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme