সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৫৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সকল ধরণের বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখা।

৭ জানুয়ারি বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব নূর আলম সিদ্দিকী।

তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি, এমপিওকরণের জন্য বিগত বছরের (২০১৯ সাল) ১৮ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় (প্রথম আলো) বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের জন্য ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা হয়। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, খুব তাড়াতাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে স্বীকৃতি, এমপিওকরণ করে দেবে। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। এদিকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। কারোনাকালীনও কোন শিক্ষক-কর্মচারি সরকারি সাহায্য -সহযোগিতা পাননি।

ফোরামের আহ্বায়ক ইসরাত জাহান সংবাদ সম্মেলনে বলেন, মুজিববর্ষে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ স্বীকৃতি, এমপিও এবং জাতীয়করণের আকুল আবেদন জানাচ্ছি সরকারের কাছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় অধিকার ফোরাম টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme