সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সন্তোষে ফুটবল ফাইনাল খেলায় পৌরসভা মহিলা ফুটবল দল বিজয়ী

  • আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৭৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ রথখোলায় পল্লী উন্নয়ন কমিটি কতৃক আয়োজিত ফাইনাল ফুটবল খেলায় বিজয়ী
পৌরসভা মহিলা ফুটবল দল।

শুক্রবার বিকাল ৩ টা ৩০ মিনিটে টাঙ্গাইল পৌরসভা মহিলা ফুটবল দল ও টাঙ্গাইল সদর উপজেলা মহিলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত এ ফাইনাল ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

সভাপতিত্ব করেন সন্তোষ রথখোলায় পল্লী উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আজিজুল হক।

খেলায় প্রথমার্ধে টাঙ্গাইল সদর উপজেলা মহিলা ফুটবল দলের পক্ষে রোকসানা প্রথম গোল করেন ও পরবর্তীতে টাঙ্গাইল পৌরসভা মহিলা ফুটবল দলের পক্ষে তানিয়া দ্বিতীয় গোল করেন। শেষার্ধে কোন গোল না হওয়ায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে টাঙ্গাইল পৌরসভা মহিলা ফুটবল দল টাঙ্গাইল সদর উপজেলা মহিলা ফুটবল দলকে ৪-৩ গোলে পরাজিত করে।

উদ্বোধনের সময় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপার্থী এস.এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শহর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ রৌফ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়
ফুটবল দলের ফুটবলার মোঃ রায়হান হাসান, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ইপিয়ার হোসেন, মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme