সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ওয়ালটন গ্রুপের পরিচালকের জানাযায় হাজারো মানুষের ঢল

  • আপডেট : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৬৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুল জানাযায় হাজারো মানুষের সমাগম হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে প্রশাসন, রাজনীতি, সামাজিকসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

জানাযায় সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, এসএম রেজাউল আলম শামীম, মাহবুব আলম খালিদ, নির্বাহী পরিচালক রাইজিংবিডির প্রকাশক জাহিদ হাসান, জেলা প্রশাসক ড. আতাউল গনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমসহ ১০ সহশ্রাধিক লোকজন অংশ নেয়।

পরে পারিবারিকক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুল ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ২৩ বছর। মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme