সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে মাথায় গাছ পড়ে ভ্যান চালকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে মাথায় গাছ পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচুতলায় এ ঘটনা ঘটে।

মিজানুর ওই ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুপুরের দিকে চতিলা বাজার থেকে ভ্যানে একজন যাত্রী উঠিয়ে গোপালপুর যাচ্ছিলেন মিজানুর। বাইশকাইল লিচু তলায় আগে থেকে কয়েকজন শ্রমিক মিলে রাস্তার পাশে একটি বেল গাছ কাটছিলেন। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme