সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ

  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৮৩ বার দেখা হয়েছে।
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : টাংগাইলের ধনবাড়ী পৌরসভার গত ১৬ই জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত বিজয়ী প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকল ১৪ই ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ রবিবার সকাল দশ ঘটিকায় পৌর ভবনে মিলাদ মাহফিলের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।

মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন “ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ধনবাড়ী-মধুপুরের মাটি ও মানুষের নেতা স্বনামধন্য মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এম.পি মহোদয়ের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ধনবাড়ী পৌর সভার অসমাপ্ত কাজ সমাপ্ত করণ সহ সকলের সহযোগিতায় একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা গড়ে তুলব, সকল নাগরিক সেবা জনগনের দোরগড়ায় পৌছে দিতে আমি বদ্ধপরিকর। সহোদর বড় ভাই অকাল প্রয়াত আলহাজ্ব আবুল কালাম আজাদ বকলের স্বপ্ন “জনগনের শাসক নই, জনগনের সেবক” এই কথার প্রতিফলন কাজের মাধ্যমে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।

তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ধনবাড়ী পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব বদিউল আলম মঞ্জু ও তার পরিবারের অবদানের কথা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মীর মুহাম্মদ আশরাফ হোসেন, মোঃ ওয়াদুধ তালুকদার সবুজ, শেখ শাহরিয়ার আলম শিবলু, মোঃ ওমর আলী বকল, সাইফুল ইসলাম বকল, জাকারিয়া বকল, মোঃ আব্দুল হাই, রিপন পাঠান, রেজাউল করিম লিটন, জিয়াউল হক হিরা, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme