সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে তরুণ প্রজন্মকে কর্মমুখী ও স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ২২ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে দশটায় সিগনেচার মাইন্ড (Signature Mind) কর্তৃক আয়োজিত ফ্রিল্যান্সিং (Career Opportunity of Freelance) এর উপর এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিষয় ভিত্তিক উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন, জুনিয়র রিটেইল মার্কেটার মোঃ মোশারফ হোসাইন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশের বৃহত্তম মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ও ফ্রিল্যান্সার মোঃ সাহাদ আলম।

ফ্রিল্যান্সিং সেমিনারটি পরিচালনা করেন ফ্রিল্যান্সার মোঃ আউয়াল ইমাম। সেমিনারটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফ্রিল্যান্সার মাহাদী ইসলাম ফাহিম।

টাঙ্গাইল জেলায় এই প্রথম ফ্রিল্যান্সিং এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়, যা ভিডিও চিত্রে প্রদর্শনীর মাধ্যমে অত্যন্ত সুন্দর ও নান্দনিভাবে সম্পন্ন হয়।

আয়োজকগন বলেন, ডিজিটাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মকে কর্মমূখী ও স্বাবলম্বী করতেই টাঙ্গাইল’সহ সারাদেশে পর্যায়ক্রমে এ ধরনের সেমিনার আয়োজন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme