সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রীতি ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রিকেট টিম ঘোষনা

  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রিকেট টিম ঘোষনা করা হয়েছে। গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সহযোগিতায় টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে আগামী শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় গোপালপুর কলেজ মাঠে প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচে গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবের সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের মধ্যে প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সোমবার (১ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্যকরী কমিটির সদস্য কামনাশীষ শেখর।
সভায় গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবের সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের মধ্যে প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচের বিষয়ে আলোচনা হয়। সেই সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের ১৫ সদস্যের ক্রিকেট দল ঘোষনা করা হয়।

দলের খেলোয়াড়রা হলেন- কাজী জাকেরুল মওলা (অধিনায়ক), ইফতেখারুল অনুপম (সহ অধিনায়ক), নাসির উদ্দিন, গোলাম কিবরিয়া বড় মনি, অরণ্য ইমতিয়াজ, শামীম আল মামুন, আরিফুর রহমান টগর, মোস্তাক হোসেন, মহিউদ্দিন সুমন, সুমন কুমার রায়, মামুনুর রহমান মিয়া, এম কবির, মাসুদ রানা, মোজাম্মেল হক, সাইফুর রহমান ফারুক।

দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme