সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল সম্পাদক মাজহারুল

  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৯৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ত্রি বার্ষিকী নির্বাচন সম্পুন্ন হয়েছে।

সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সমিতির নিজ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে ওইদিনই গণনা শেষে রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার মো.খলিলুর রহমান মিয়া ফলাফল ঘোষনা করে।

নির্বাচনে মো. ফজলুল হক তালুকদার সভাপতি এবং মো. মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি খোকন খান, আজহারুল ইসলাম ও মুনছুর আলী, যুগ্ম সম্পাদক শাহ আলম, কোষাধক্ষ্য নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে সবুজ মিয়া, সর্বোচ্চ ৯০৯ ভোট পেয়ে নাট্য ও প্রমোদ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.নাজমুল ইসলাম। সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্বাস আলী ও দপ্তর সম্পাদক পদে খোকন রানা আল আমিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে বিনাপ্রতি নির্বাচিতরা হলেন- মো.আবুল কালাম, শামীম মিয়া, হাফিজুর রহমান হাসান, শামীম আল মামুন ও লাভলু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন,আহ্বায়ক মো আব্দুর রশিদ মিঞা, যুগ্ম আহবায়ক মো.আব্দুল হালিম,মো. দোলোয়ার হোসেন, সদস্য সচিব মো. লুৎফর রহমান তালুকার,সদস্য নয়ান উদ্দিন নয়ন, মো. রফিকুল ইসলাম (রণ) এবং মো.জয়নুল আবেদিন (নান্নু)।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme