সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১১১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নজরুল ইসলাম (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে জেলা সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ওই উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য নজরুল মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নজরুল নিহত হন। এ সময় অপর মোটরসাইকেলের দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ টাঙ্গাইল হাসপাতাল মর্গে রাখা আছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme