সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব বনাম টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাব সংসদীয় আসনের সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে এ ক্রিকেট খেলার আয়োজন করেন গোপালপুর প্রেসক্লাব।

খেলার শুরুতে গোপালপুর প্রেসক্লাবের সভাপতি ও অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মাওলা, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।

খেলায় গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবকে হারিয়ে টাঙ্গাইল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় টাঙ্গাইল প্রেসক্লাবের খেলোয়াড় ইফতেখার অনুপম ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোপালপুর-ভূঞাপুর প্রেসক্লাবের খেলোয়াড় ইউএনও পারভেজ মল্লিক নির্বাচিত। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীসহ খেলাধুলা বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme