সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দুই দিনব্যাপী উত্তরণ মেলা শুরু

  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে দুই দিনব্যাপী উত্তরণ মেলার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

“রুপকল্প ২০৪১; উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল ওয়াদুদ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর প্রমান্যচিত্র, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিডিওচিত্র প্রদর্শন, আলোচনা সভা, স্টলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme