সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা

  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১০২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলুয়া ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় ভূঞাপুর থানার ওসি আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বাদী হয়ে ভূঞাপুর থানায় ৭২ জনের নামসহ অজ্ঞাত আরো ৪/৫ হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছেন।

মামলা দায়েরের পর থেকে গ্রেফতার আতঙ্কে দুই গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই গ্রামবাসীসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাবসহ কয়েকজন আহত হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, অভিযান অব্যাহত থাকলেও এলাকায় লোকজন না থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme