সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেফতার ৪

  • আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৮৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার ভোরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড ও কালিহাতী উপজেলার কলেজ মোড় এলাকা এবং এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো – কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পাখিউড়ার মো: আশরাফ আলীর ছেলে মোঃ মোজাম্মেল (২৬), টাঙ্গাইল সদর থানার মিরের বেতকা এলাকার মো: শফিকুল ইসলামী কাজীর ছেলে মো: আল আমিন (৩১), কালিহাতী উপজেলার বেতডোবা পালপাড়ার মৃত শামসুল হকের ছেলে মো: আরিফ হোসেন (৩০), ঘাটাইল উপজেলার গরমচালার সিকান্দার আলীর ছেলে আজিজুল হক।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার মূল্য অনুমান ২ লাখ ৬৭ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ইয়াবা সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর ও কালিহাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme