সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৭৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শহরের আকুরটাকুর পাড়া থেকে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৮ এপ্রিল) ভোরে আকুরটাকুর পাড়া এসএস যুব সংঘ ক্লাবের ভিতর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— বেড়াডোমা এলাকার দুলাল মিয়া ও সোহেল মিয়া, মইশা নন্দলাল গ্রামের আমিনুল ইসলাম, পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার ওসমান গনি, ফিরোজ মিয়া, রিফাত মিয়া, আব্দুর রহমান, রানা, ইমন, রিপন, চুহাংগ, আমিন মিয়া, শাকিল মিয়া শাওন মিয়া।

এরশাদুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুর টাকুর পাড়া এলাকার এসএস যুব সংঘের টিন শেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় দুলাল মিয়া, সোহেল মিয়া, আমিনুল ইসলাম, ওসমান গনি, ফিরোজ মিয়া, রিফাত মিয়া, আব্দুর রহমান, রানা, ইমন, রিপন, চুহাংগ, আমিন মিয়া, শাকিল মিয়া ও শাওন মিয়াকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ১১ হাজার ৭৩০ টাকা ও জুয়া খেলার তাস। পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme