সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৮৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে কৃষকলীগ নেতা মো: রুহুল আমিনের ঘাটাইলস্থ বাসভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এসএম শোয়েব রানা, মো: রুহুল আমিন খান, আনিছুর রহমান তুহিন, দেওপাড়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও আসন্ন দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. রুহুল আমিন আকন্দ হেপলু, বাহাজ উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চত্বরে চেতনায় বঙ্গবন্ধু ভাস্তর্ষে পুস্পস্তবক অর্পন করেন।

উল্লেখ্য, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি ও সম্মান আদায়ের লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ এপ্রিল সংগঠনটি গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme