সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ঝিনাই নদীর খাল অবৈধ দখলমুক্তে অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর শাখার ভূয়ারপাড়া খালটি অবৈধভাবে দখল ও বালু দিয়ে খাল ভরাট করে আসছিল স্থানীয় ভূয়ার পাড়া গ্রামের সলিমুদ্দিনের ছেলে আইয়ুব আলী নামে এক প্রবাসী। ফলে অল্প বৃষ্টিতে বাইশকাইল, বাইশকাইল গোয়ালপাড়া, ভূয়ার পাড়া ও নবগ্রাম সহ আশেপাশের হাজার একর আবাদি জমির ফসল পানিতে তলিয়ে যেত।

স্থানীয়দের এমন লিখিত অভিযোগের সত্যতা পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের প্রবাসী আইয়ুব আলীর অবৈধভাবে দখলকৃত খালটি উদ্ধার করেন উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক। এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ দত্ত কুমার প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বলেন- স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ও সত্যতায় দখল হওয়া ঝিনাই নদীর ওই খালটি উদ্ধার করা হয়েছে। এ উপজেলায় আরও অনেক জায়গায় খাল রয়েছে। এরমধ্যে অবৈধভাবে যারা দখল করে আছে সেগুলোও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme