সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১১৭১ বার দেখা হয়েছে।

প্রতিনিধি প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের আয়োজনে “English: Linking Life with Better Life” বিষয়ক দুই দিন ব্যাপী অনলাইন কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনে কর্মশালার সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগ এর চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন।কর্মশালা পরিচালনা করেন রাজশাহী ক্যাডেট কলেজের প্রভাষক রজত গোস্বামী ও মডারেট করেন অর্থনীতি বিভাগে ৪র্থ বর্ষে স্নাতকরত মাশরোফ শাহরিন সীমান্ত।

দ্বিতীয় দিনের সেশনটি ২৪ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে যেখানে ছাত্র-ছাত্রীরা ইংরেজি প্রয়োগের ক্ষেত্রে তাদের সমস্যাগুলো তুলে ধরা হবে এবং “affective filter” এর জড়তা কে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হবে।

কর্মশালাতে মূলত ছাত্র-ছাত্রীদের ইংরেজির বেসিক দক্ষতা অর্জনের কার্যকরি দিকসমূহের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্পূর্ণ কর্মশালাটি সচরাচর ক্লাসগুলোর মত নয় বরং ছাত্র-ছাত্রীদের একটি পারস্পরিক অংশগ্রহনমূলক সেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই কর্মশালা থেকে ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কমিউনিকেশনের দক্ষতাকে কাজে লাগানোর কৌশলসমূহ রপ্ত করতে সক্ষম হবে এবং চাকুরির ক্ষেত্রে ইংরেজির ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারনা লাভ করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme