সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সড়ক দূর্ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিঠু নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো: ফজলুল হক মিঠু (৩০) মোটরসাইকেলযোগে তাঁর কর্মস্থল নরসিংদী যাবার পথে মঙ্গলবার সকাল ১০ টায় ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির পাশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।

নিহত মো: ফজলুল হক মিঠু কড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের মো: জমসের আলীর ছেলে।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা: তৌহিদুল ইসলাম ও মাভাবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক জানানো হয়।

উল্লেখ্য, মৃত্যুকালে ফজলুল হক মিঠু মা-বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী, কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme