সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে বালু উত্তোলন করায় কারাদন্ড

  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১
  • ৯৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে একজনকে ১ লাখ টাকা জরিমানা ও অন্যজনকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট খায়রুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার হুগড়া নরসিংহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪( খ) ধারায় নরসিংহপুর গ্রামের লালমন সরকারের ছেলে মোহাম্মদ আলীকে ১ লাখ টাকা জরিমানা ও গোপাল কেউটিল গ্রামের নজরুল ইসলামের ছেলে আল আমিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকা নদী ভাঙ্গনের স্বীকার হয়। নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme