ঘাটাইলে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১
  • ৯৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহামারী কোভিট ১৯ এর পাদুর্ভাবে কর্মহীন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ (জিআর ক্যাশ ও ভিজিএফ) বিতরণ করা হয়েছে।

বুধবার ৫ মে বেলা ১১ টার দিকে সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫শ’ জনকে ৫শ’ টাকা করে জিআর ও ১৯৩৯ জনকে ৪৫০ টাকা করে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ট্যাগ অফিসার আব্দুল জব্বার, শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ঘাটাইল পৌরসভার প্যানেল লিটন সরকার, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর, সরকারী জি.বি.জি. কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল এছাড়াও ইউনিয়নের মেম্বাররা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme