সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে গরিব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম নূরু।

৫ মে বুধবার দুপুরে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, চিনি, দুধ, সেমাই, সাবান, মাস্ক ও যাতায়াত খরচ।

নগদা শিমলা ইউনিয়নের চার নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আঃ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম, তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সহকারি শিক্ষক আব্দুল মোতালেব, সাংবাদিক সেলিম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুনছের আলী প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা সোহেল রানা।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme