ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৯১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হামিদপুরে আমাদের বাংলা যুব সংঘের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস আক্রমণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে “হামিদপুর আমাদের বাংলা যুবসংঘ” এর সকলনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme