সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাসের ধাক্কায় লড়িচালক ও সহকারী নিহত

  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৮৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামকস্থানে বাসের ধাক্কায় লড়ির চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের লড়ির চালক আব্দুল মোমিন (২৮) ও সহকারী বাঁধন মিয়া (২৪)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ির পেছনে ধাক্কা দেয়। এতে লড়িটি মহাসড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান লড়ির চালক ও সহকারী।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে উদ্ধারকারী টিম নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও লড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme