সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৬৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপারপুর : টাঙ্গাইলের গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) শুরু হয়েছে।

২৯ মে শনিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, গোপালপুর উপজেলা প্রশাসনের সহায়তায় সুতি ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ এমপির পিতা এডভোকেট আব্দুল গফুর।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা চেয়ারম্যান মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুজ্জামান তালুকদার, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ফুটবল প্রেমী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এ খেলায় ৮ টি ইউনিয়নের ৮টি দল অংশগ্রহণ করেছে। আগামী ৩০ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme