সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় হেমনগর ইউনিয়ন দলকে ৫-০ গোলে পরাজিত করে গোপালপুর পৌরসভা দল জয়লাভ করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (৩১ মে) বিকেলে স্থানীয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিকের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, টুর্ণামেন্টে পরিচালনাকারী আব্দুর রশিদ প্রমুখ।

টুর্ণামেন্টে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme