সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে বন্ধ হচ্ছে না সড়কে চাঁদাবাজি

  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৬২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : চাঁদাবাজি বন্ধে পুলিশ ও পরিবহন সংগঠনগুলোর নানা উদ্যোগ এবং অভিযানের মধ্যেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। বিভিন্ন সংগঠনের নামে-বেনামে টাঙ্গাইলের ঘাটাইলে চাঁদা তোলা হচ্ছে মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সড়কে।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী চৌরাস্তায় প্রকাশ্যে চাঁদা তোলা হলেও প্রশাসনিক চাপে এখন ব্যাপারটি অদৃশ্যমান হলেও বন্ধ হয়নি সড়কের নৈরাজ্য। কৌশলগত কারণে পয়েন্টে এবং ব্যক্তির পরিবর্তন ঘটেছে মাত্র। স্থান পরিবর্তন করে এখন সাগরদিঘীর পার্শবর্তি এলাকা গুপ্তবৃন্দাবন (তমালতলা) ত্রিরাস্তার মোড়ে চাঁদা তোলা হচ্ছে বলে জানা যায়।

ঘাটাইল উপজেলা শ্রমিক নেতা নয়ন মিয়া বলেন, উপজেলার কোনো শাখা সংগঠনের উপকমিটিও সড়ক ও মহাসড়ক থেকে অর্থ আদায় করতে পারবে না।

নাম প্রকাশ না করার শর্তে চালকরা বলেন, পরিবহন নেতারা এবং পুলিশ যতই চাঁদা না দেয়ার কথা বলুক, তা আসলে কাগজে-কলমে। মিনি ট্রাক থেকে শুরু করে মালবাহী সকল যানকে প্রতিদিন চাঁদা দিতে হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, রাস্তায় চাঁদা তোলার কোন সুযোগ নেই। আমি বিষয়টি খতিয়ে দেখছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme