সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৭৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব এবং নন্দনপুর নন্দনক্লাব ও গ্রন্থাগারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

শনিবার দুপুরে পৌরশহরের নন্দনপুর বাজার এলাকায় এ দু’টি ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক, পৌরমেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও সাবেক কাউন্সিলর মাসুম সরকার প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াসউদ্দিন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, আসাদুজ্জামান একাডেমির অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, শিক্ষক সমিতির সভাপতি জি.এম ফারুক ও সাধারণ সম্পদক শফিকুল ইসলাম তালুকদারসহ স্থানীয় সংবাদকর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নন্দন ক্লাব ও গ্রন্থাগারের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme