সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ১০৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে জুয়া খেলার সময় নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ৯ জুন র‌্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংহটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার আসর থেকে নগদ ২৫ হাজার ৬০০ টাকা এবং এক বান্ডেল তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার হাওড়াপাড়া গ্রামের মৃত আদুর ছেলে সায়েদ আলী (৪৫), গোপালপুর গ্রামের মৃত আসক আলীর ছেলে জুলহাস (৪৪), শিহরাইল গ্রামের মৃত বিশার ছেলে ফজলু মিয়া (৩৫) ঐ মৃত শাহজাহানের ছেলে মঞ্জুরুল (৪৫), বানিয়াফৈর গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে মুক্তার হোসেন (৫২), নারানদীয়া দৌলতপুর গ্রামের আঃ খালেকের ছেলে মেছের আলী (২৬)। তাদের বিরুদ্ধে কালিহাতি থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme