সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের পার্ক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ দোকান ক্ষতিগ্রস্ত

  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৮৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়া রোড সংলগ্ন পার্ক বাজারে কাচা মালের আরোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোট ১০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন – নান্নু মিয়া, সরোয়ার হোসেন, আকবর হোসেন, ওয়াহেদ, আলীম, ইমরান, ময়না, মধুসূদন সাহা এবং আব্দুস ছামাদ।
অগ্নিকাণ্ডের ঘটনায় আরোতে থাকা আদা, রসুন, পেয়াজ, পটল, আলু, কাচা মরিচ, আমসহ ব্যবসায়ীদের হিসাবের খাতাসহ ব্যবহার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কাচা মাল ব্যবসায়ী নান্নু মিয়া জানান,আমার ক্রয়কৃত প্রায় ১ লক্ষ টাকার আম সহ ৪০ বস্তা রসুন পুড়ে গেছে।

এ বিষয়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জোহায়ের আলী ও যুগ্ম সম্পাদক আমির হামজা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme