সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে জব্দকৃত ৭৫ বস্তা চাল দুঃস্থদের মাঝে বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮৬৩ বার দেখা হয়েছে।

মো. নুর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন থেকে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় জব্দকৃত ৭৫ বস্তুা চাল আদালতের আদেশে দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালপুর থানা চত্বরে ৩০ কেজি ওজনের জব্দকৃত ৭৫ বস্তুা চাল উপজেলার ৭৫ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, তদন্ত কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, এসআই সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য গত  এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী উপকারভোগিদের মাঝে বিতরণকৃত ৭৬ বস্তা (২২৮০) কেজি চাল হাদিরা ইউনিয়নের লালমিয়ার বাড়ি হতে জব্দ করা হয়, সরকারি জব্দকৃত চাল মহামান্য আদালতের নির্দেশে উপকারভোগীদের মাঝে হয় বিতরণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme