সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের খরিপ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৪৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিরক সার বিতরণ করা হয়।

৩০ জুন বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. রাসেল পারভেজ তমাল, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. নুরুল ইসলাম ও মো. আবু কায়সার রাসেল এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচীর আওতায় একজন কৃষক বিঘা প্রতি রোপা আমন হাইব্রিড জাতের জন্য ১বিঘা জমির জন্য ২ কেজি বীজ ও ৩০ কেজি সার এবং উফশী রোপা আমনের জন্য ১বিঘা জমির জন্য ৫ কেজি বীজ ও ২০ কেজি রাসায়নিক সার সহায়তা প্রাপ্ত হবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme