সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল হাসপাতালে হাইফ্লো অক্সিজেন ন্যাসাল উপহার দিলেন দুই এমপি

  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে দিন দিন করোনা ভাইরসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত কয়েকদিন যাবত করোনা ইউনিটে হাইফ্লো অক্সিজেন ন্যসাল ক্যানুলার সংকট দেখা দেয়।

পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম সজিব তার ফেসবুকে স্ট্যাটাস দেন টাঙ্গাইল জেলার বিত্তবান লোকজন এবং জনপ্রতিনিধিদের কাছে উদাত্ত আহবান করছি, আপনারা এই করোনা মহামারীতে বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে একটি তহবিল গঠন করে আমাদের টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসতাপালে কমপক্ষে ২৫ টি হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা প্রদান করুন যাতে করে আমরা আরও নির্বিঘ্নে করোনা রোগীর চিকিৎসায় সহযোগিতা করতে পারি।

এ স্ট্যাটাসটি টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নজরে আসে।

তারপর টাঙ্গাইলের এই দুই সংসদ সদস্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জন্য হাইফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানুলা উপহার দেন।

রোববার (৪ জুলাই) দুপুরে সংসদ সদস্যদ্বয়ের প্রতিনিধিবৃন্দ হাসপাতালের কর্মকর্তাদের হাতে এ উপহার তুলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme