সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল’র স্মরণে টাঙ্গাইলে দোয়া মাহফিল

  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দেশের বিশিষ্ট ব্যবসায়ী, দেশের স্বনামধন্য বেসরকারী টেলিভিশন ‘যমুনা টিভি’ ও ‘দৈনিক যুগান্তর’র মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে টাঙ্গাইলে।

আজ রোববার ১১ জুলাই সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর’র জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশননের মামুনুর রহমান মিয়া, কালের কন্ঠের জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

স্মরণ সভায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর ১৯৪৬ থেকে ২০২০ দীর্ঘ সময়ের তাঁর নিজ হতে গড়া বাংলাদেশে ৪১টি বিভিন্ন প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অন্যায়ের সাথে আপোষ না করা, দেশের অর্থ দিয়ে দেশেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং এই সফল ব্যক্তির জীবনের আদর্শ অনুসরণ করার আহবান জানান বক্তারা।

পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme