সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান

  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে কোভিড সংক্রমণ রোধ এবং আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছে টাঙ্গাইলের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

রবিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রায় ১২ লাখ টাকার ওষুধ, মাস্ক, ইঞ্জেকশন ও প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয় সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) -এর পক্ষ থেকে।

এসময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান ও হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম সজীব উপস্থিত ছিলেন।

এছাড়া এসএসএস’র পরিচালক সন্তোষ চন্দ্র পাল ও উপ-পরিচালক খন্দকার জোবায়ের হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme