সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠিত, ডাঃ মোশারফ আহবায়ক, সদস্য সচিব শাতিল

  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম আনোয়ার সাদাৎ তানাকার স্মরনে “তানাকা স্মৃতি ফাউন্ডেশন” গঠন করা হয়েছে।

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের চিকিৎসক মোশারফ হোসেনকে আহবায়ক এবং সৈয়দ হাবিবুল আলম শাতিলকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে সম্প্রতি পারদিঘুলীয়ায় তৃনমুল ভবনে আনোয়ার সাদাৎ তানাকার বন্ধু মহলের উদ্যোগে এক সভা আহবান করা হলে সেখানে তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে এ ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যাক্তিদের সৎকার ও বিনামুল্যে চিকিৎসা সেবাসহ সহ বেশ কিছু সামাজিক কর্মকান্ডের উদ্যোগ নেয়া হয়।

জানা গেছে, টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রমের জৈষ্ঠ পুত্র আনোয়ার সাদাৎ তানাকা ৪নং ওয়াডের্র কাউন্সিলন পদে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে তিনি পাঞ্জাবী প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। গত ২০ জুন হদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। অতি অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় তার এভাবে মৃত্যুবরণ করায় শোকের ছায়া নেমে আসে।

আনোয়ার সাদাৎ তানাকার স্মৃতিকে ধরে রাখতে তার সমবয়সী বন্ধুমহল তানাকা স্মৃতি ফাউন্ডেশন গঠন করার উদ্যোগ গ্রহন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme