সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে লুৎফর রহমান।

শনিববার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে শনিবার (৩১ জুলাই) সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এসময় বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লুৎফর ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme