ঘাটাইল থেকে হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৮৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান পরিচালনা করে হেরোইন ও নগদ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঘাটাইল উপজেলার চান্দশী (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ২৯ গ্রাম হেরোইন ও ৭০ হাজার নগদ টাকাসহ ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম (৩০) ও একই এলাকার আজহার আলীর ছেলে মো: হারুন (৩৮), ঘাটাইল উপজেলার পুরুলি মাইজবাড়ী এলাকার আ. মান্নানের ছেলে মো: সজিব (২২) এবং টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা (সবুজবাগ) এলাকার নেওয়াজ আলীর ছেলে মো: ফরিদ হোসেন (৪০)। এসময় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme