সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৬৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ১৯ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৮ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার (মধ্যপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে আঃ রাজ্জাক (৩৫), ইনসান আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে সফি (৩২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার মকবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩৫)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৯ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারও করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী ও ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করেও থাকেন তারা। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme