সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে কৃষিমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানী ও জোকনাতে ঝিনাই নদীর ভাঙণে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ফসল রক্ষায় নদীশাসন ও বাঁধ রক্ষা করা জরুরি। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে। এ ফসলকে রক্ষা করতে হবে। সেজন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা ব্যবস্থা ও টেকসই বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়া হচ্ছে।

পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: সামিউল হক, সার্কেল এএসপি শাহিনা আখতারসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, এ সরকারের আমলে শহরের সব সুযোগসুবিধা গ্রামেও পৌঁছে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তাঘাট নির্মাণ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ শহরের সুযোগসুবিধা গ্রামে সম্প্রসারিত হচ্ছে। এর ফলে চরাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও শহরের মতো সুযোগসুবিধা বিস্তৃতি ঘটছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme