সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তামাক দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রন শীর্ষক আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে তামাক দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রন ঞঅচঝ ইঅঘ খঅড সম্পর্কিত বিধান বাস্তবায়নে সরকারি স্টোকহোল্ডার ও সুশীল সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীশ হোসাইন চৌধুরী।

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইলের সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তামাক নিয়ন্ত্রন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ডা. শম্ভু নাথ চক্রবর্তী।

নাটাব টাঙ্গাইলের ট্রেজারার এডভোকটে আল রুহির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নাটাব টাঙ্গাইলের ফিল্ড অফিসার মো: শাহিনুর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রতিদিন প্রত্রিকার বার্তা সম্পাদক মাছুদ রানাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক স্বাস্থ্য, অর্থনীতি এবং বাংলাদেশের নতুন প্রজন্মকে হুমকির মুখোমুখি করছে। প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার ২০০ শত জন এর বেশি মানুষ তামাকজনিত রোগ দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়। মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের প্রচারনা চালিয়ে যাচ্ছে তামাকজাত দ্রব্যের প্রতিষ্ঠান গুলো। এতে করে অপ্রাপ্ত বয়স্করাও এই তামাকের সাথে জড়িয়ে পড়ছে। এরফলে বাংলাদেশে আবারো তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের আগে সচেতন হতে হবে। সেই সাথে সমাজের অন্যদের তামাক বা ধুমপান থেকে নিরুসাহিত করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme