সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৬৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দীর্ঘ ৭ বছর পর টাঙ্গাইল জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস্ মাল্টি পারপাস শেডে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি সঞ্জিত কুমার রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি ইব্রাহীম নেসার, সাধারণ সম্পাদক ওসমান গণি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা ও তারেক মাহমুদ পলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রেফারী নজরুল ইসলাম।

প্রথম পর্ব শেষে সাধারণ সভার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা বর্তমান কমিটি ভেঙে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী (৩০ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

কমিটির আহবায়ক করা হয় কাজী নুসরাত এদীব লুনা, সদস্য- আলী ইমাম তপন, কাজী জাকেরুল মওলা, মির্জা মঈনুল হোসেন লিন্টু ও আতিকুর রহমান জামিল।

জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনে মোট সদস্য ৫২ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme