সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নদী ভাঙন রক্ষায় সরকারি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর তীরে বসতবাড়ি ও আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের কবল থেকে রক্ষায় দ্রুত সরকারি ব্যবস্থা গ্রহণ ও সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামবাসীর আয়োজনে ধলেশ্বরী নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া, মুক্তার আলী, সিরাজ আলী, হেকমত চাঁন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সারা বছর ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনের ফলে প্রতিবছরই বন্যাতে ভাঙণন দেখা দেয়। চলতি বন্যায় গত ৭ দিনে ৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা প্রশাসনের কাছে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সরকারের কাছে ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme